ঢাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

বাসচাপায় একাত্তর টিভির ভিডিও এডিটর গোপাল সূত্রধর নিহত

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি ২০২১   ৩০৯ বার পঠিত
বাসচাপায় একাত্তর টিভির ভিডিও এডিটর গোপাল সূত্রধর নিহত

রাজধানীর গুলশানে বাসচাপায় বেসরকারি চ্যানেল ৭১ টেলিভিশনের ভিডিও এডিটর গোপাল সূত্রধর (৩৫) নিহত হয়েছেন।

বুধবার বিকালে নর্দ্দা বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, বারিধারায় টেলিভিশন চ্যানেলটির কার্যালয় থেকে ডিউটি শেষে গোপাল তার মোটরসাইকেলে খিলক্ষেতের ভাড়া বাসায় ফিরছিলেন।

বিকাল সাড়ে ৪টার দিকে ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের একটি বাস পেছন থেকে তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তায় পড়ে গেলে চালক বাসটি তার কোমর ও পায়ের ওপর দিয়ে চালিয়ে দেন।

পথচারীরা প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যান। সেখান থেকে সন্ধ্যায় ৬টার দিকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গোপালকে মৃত ঘোষণা করেন।

গুলশান থানার ওসি মো. আবুল হাসান বলেন, পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছেন। দুর্ঘটনায় গোপালের মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa