ঢাকা
২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ফুলবাড়ীতে নানা কর্মসূচীর মধ্যদিয়ে শ্রী-কৃষ্ণের জন্মাষ্টমী পালন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ১৬ আগস্ট ২০২৫   ৫৭৯৮ বার পঠিত
ফুলবাড়ীতে নানা কর্মসূচীর মধ্যদিয়ে শ্রী-কৃষ্ণের জন্মাষ্টমী পালন

দিনাজপুরের ফুলবাড়ীতে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় বুধবার বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে হিন্দু ধর্মালম্বীদের ভগবান শ্রী-কৃষ্ণের জন্মতিথি শুভাজন্মাষ্টমী পালন করা হয়েছে।

ফুলবাড়ী জন্মাষ্টমী পরিষদের আয়োজনে সকাল ১১ টায় স্থানীয় শীবমন্দির চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহর প্রদক্ষিণ করে শীবমন্দিরে এসে শেষ হয়।

শ্রী-কৃষ্ণের জন্মতিথি শুভাজন্মাষ্টমীর শোভাযাত্রা আলোচনায় অংশ গ্রহন করেন,ফুলবাড়ী উপজেলা যুবদলের সদস্য সচিব ও ফুলবাড়ী ব্যবসায়ী সমিতির সদস্য সচিব মানিক মন্ডল, ফুলবাড়ী জন্মাষ্টমী পরিষদের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আনন্দ কুমর গুপ্তা, বিশিষ্টি ব্যবসায়ী উজ্বল প্রসাদ গুপ্তসহ উপজেলার সকল কৃষ্ণভক্তবৃন্দ। আলোচনা সভা শেষে শীব-মন্দির চত্বরে কীর্তনের আয়োজন করা হয়। এ ছাড়াও দিনটি পালনসহ দেশ, জাঁতি ও বিশ্ব মানবের কল্যাণ ও মঙ্গল কামনায় উপজেলা জুড়ে পূজা, উপোস, অঞ্জলি প্রদান, প্রার্থনার আয়োজন করা হয়।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa