ঢাকা
১৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

ফুলবাড়ীতে ট্রান্সফরমারের তার চুরির অভিযোগে দুইজন আটক

মো. হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর)

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ১৬ আগস্ট ২০২৬   ২৪ বার পঠিত
ফুলবাড়ীতে ট্রান্সফরমারের তার চুরির অভিযোগে দুইজন আটক

দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রান্সফরমারের তার চুরির অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
এ সময় তাদের কাছ থেকে প্রায় ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের ট্রান্সফরমারের তার ও কয়েল উদ্ধার করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) উপজেলার বাসুদেবপুর গ্রামে চুরি করা ট্রান্সফরমারের কয়েল বিক্রি করতে আসেন ওই দুই যুবক।

তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করেন।

একপর্যায়ে তারা ট্রান্সফরমারের তার চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন বলে স্থানীয়রা জানান।

পরে উত্তেজিত জনতা তাদের মারধর করে ফুলবাড়ী থানা পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আটক ব্যক্তিরা হলেন—ফুলবাড়ী উপজেলার বাসুদেবপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে রুহুল আমিন এবং দৌলতপুর গ্রামের ছক্কু মিয়ার ছেলে সাজন বাবু।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘ট্রান্সফরমারের তার চুরির অভিযোগে স্থানীয় জনতা দুইজনকে আটক করে থানায় খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তাদের কাছ থেকে প্রায় ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের ট্রান্সফরমারের তার উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa