
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালেয়ে (রুয়েট) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ ডিসেম্বর) রুয়েটের কেন্দ্রীয় জামে মসজিদে যোহরের নামাজ শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা সহ সমগ্র দেশের সার্বিক শান্তি, উন্নতি ও কল্যাণের জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক, ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. এইচ এম রাসেল, সিএমই বিভাগের বিভাগীয় প্রধান ড. মো বদিউল ইসলাম, ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান মো. মাহবুবুল আলম, সহ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা, কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মাহফিলে দোয়া পরিচালনা করেন রুয়েট কেন্দ্রীয় জামে মসজিদের চীফ পেশ ইমাম মো. নাজমুল আলম।
