ঢাকা
১৭ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

রংপুরে বেপরোয়া ট্রাকের নিচে পিষ্ট বাবা-ছেলে, নাতি মৃত্যুর মুখে

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬   ১৩০ বার পঠিত
রংপুরে বেপরোয়া ট্রাকের নিচে পিষ্ট বাবা-ছেলে, নাতি মৃত্যুর মুখে

বিয়ের দাওয়াতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, ট্রাক জব্দ করেছে পুলিশ

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেলে থাকা ১০ বছর বয়সী নাতি গুরুতর আহত হয়। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার মন্থনা বাজার জুট মিলসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চেংমারি গ্রামের পল্লী চিকিৎসক নির্মল চন্দ্র (৬০), তাঁর ছেলে প্রশান্ত চন্দ্র (৪০) এবং নাতি বন্ধন মোটরসাইকেলে করে বেতগাড়ি এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। পথে মন্থনা বাজার জুট মিলের সামনে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই নির্মল চন্দ্র ও প্রশান্ত চন্দ্র নিহত হন।

গুরুতর আহত শিশুটিকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক এবং এখনো তার জ্ঞান ফেরেনি।

দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের বাড়িতে স্বজন ও প্রতিবেশীদের ভিড় জমেছে, শোকাহত পরিবারের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর জানান, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa