ঢাকা
১৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে ফুলবাড়ীতে র‍্যালি, আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ

মো. হারুন-উর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর)

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ১৬ আগস্ট ২০২৬   ২২ বার পঠিত
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে ফুলবাড়ীতে র‍্যালি, আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ

রুপালি মৎস্যে স্বনির্ভর দেশসবার আগে বাংলাদেশএই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য ্যালিআলোচনা সভামাছের পোনা অবমুক্তকরণ  সফল মৎস্যচাষিদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যজীবী, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

এরপর উপজেলা পরিষদের হলরুমে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সারওয়ার হোসেন।

এ সময় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আবুল বাসার, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি, মৎস্যজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা দেশের মৎস্যসম্পদ রক্ষায় জলাশয় সংরক্ষণ, দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক পদ্ধতিতে মৎস্যচাষ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জনকারী মৎস্যচাষিদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিরা।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa