ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

প্রেমের বিয়ে নিয়ে উত্তেজনা -ভাইদের বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ ও হত্যার হুমকির অভিযোগ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬   ১৮৫ বার পঠিত
প্রেমের বিয়ে নিয়ে উত্তেজনা -ভাইদের বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ ও হত্যার হুমকির অভিযোগ

প্রেম করে বিয়ে করায় আপন ভাইদের হুমকি ও হামলার আশঙ্কার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন খুলনার বাসিন্দা কানিজ ফাতেমা তুসি (২১)। রবিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে তার স্বামী শেখ নাজমুল হুদা রাহাত উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে তুসি জানান, গত ১৮ জুন ২০২৫ তারিখে পারিবারিক সম্মতি ছাড়া ভালোবেসে ইসলামী শরিয়ত অনুযায়ী শেখ নাজমুল হুদা রাহাতকে বিয়ে করেন তিনি। বিয়ের পর থেকে তার আপন ভাই শেখ মাহামুদ হাসান নোমান, শেখ মাসুম ও শেখ মামুনসহ আরও ১৫-২০ জন তাদের উপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে আসছে। তিনি অভিযোগ করেন, তাকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা এবং তার স্বামীকে হত্যার হুমকি দিয়ে আসছে বিবাদীরা। এছাড়া মিথ্যা মামলা দিয়ে হয়রানির ভয়ও দেখানো হচ্ছে।

তুসি আরও জানান, গত ২৬ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের বারুইডাংগা এলাকায় তার নানা শ্বশুর সৈয়াদ সাহাদাৎ আলীর বাড়িতে বিবাদীরা বহিরাগত লোকজন নিয়ে উপস্থিত হয়। এসময় তারা তাকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে এবং ব্যর্থ হয়ে প্রাণনাশসহ নানা হুমকি দিয়ে চলে যায়।

সংবাদ সম্মেলনে তিনি ও তার স্বামী নিজেদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে প্রশাসনের কাছে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। তিনি বলেন, “আমরা দুজনই প্রাপ্তবয়স্ক। আমাদের নিজেদের পছন্দে বিয়ে করার অধিকার রয়েছে। কিন্তু তারপরও আমাদের ওপর অব্যাহত হুমকি ও ভয়ভীতি চলছে।” এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa