ঢাকা
১৮ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

পাষণ্ড স্বামীর নৃশংসতা: স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ২৯ জুন ২০২৬   ১৩৯ বার পঠিত
পাষণ্ড স্বামীর নৃশংসতা: স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকায় এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী বেলাল সরদারকে আটক করেছে বাগেরহাট সদর মডেল থানা-পুলিশ।

রোববার (২৮ জুন) রাতে শহরের ৭ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত রাজিয়া বেগমের (৩৭) মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেয় পুলিশ।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহের জেরে বেলাল সরদার স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করতেন। রোববার সন্ধ্যায় দুজনের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে রাজিয়াকে মারধর ও পরে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

নিহতের ভাই রিপন অভিযোগ করেন, বেলাল দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন এবং বিভিন্ন সময় তাঁর বোনের কাছে টাকা দাবি করতেন। বিষয়টি নিয়ে পরিবারের পক্ষ থেকে তাকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি তা উপেক্ষা করেন।

স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম জানান, বেলাল আগে একটি রুটির দোকানে কাজ করতেন। পরে তিনি মাদক ও জুয়ার সঙ্গে জড়িয়ে পড়েন।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরিফিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে এবং অভিযুক্ত স্বামীকে আটক করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa