
“ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল” এই প্রতিবাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে তিন দিনব্যাপি আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট এর উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলার কুসুম্বা ইউনিয়নের উত্তর ধুরইল যুব কল্যান ক্লাবের আয়োজনে উত্তর ধুরইল গ্রামের মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে এই খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান বক্তা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী।
উত্তর ধুরইল যুব কল্যান ক্লাবের সভাপতি ও কুসুম্বা ইউনিয়ন যুবনেতা রাকিব হোসেন স্বপনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুসুম্বা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজু, ইউপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোমেনা বেগম, ইউপি সদস্য শফিকুল ইসলাম বাবু,ু বিশিষ্ট ব্যবসায়ী রহেদুল ইসলাম, কুসুম্বা ইউনিয়ন বিএনপির ক্রীড়া সম্পাদক রায়হান আলী, ১ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি সামছুল আলম, ৫ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সবুজ হোসেন, উত্তর ধুরইল যুব কল্যান ক্লাবের প্রধান উপদেষ্টা আবু মুছা, উপদেষ্টা নূর আলম, ইঞ্জিনিয়ার অরিফ ও জহুরুল ইসলাম। এছাড়াও উত্তর ধুরইল যুব কল্যান ক্লাবের নুরুজ্জামান হোসেন, হাবিব, শিহাব, সোহান, শাহরিয়ার, মোরসালিন, রায়হানসহ অনেকে উপস্থিত ছিলেন।
তিন ব্যাপি খেলায় ৮ টি দল অংশ গ্রহন করবেন। উদ্বোধনী খেলা অংশ গ্রহন করেন বেতগাড়ী আদিবাসী ছাত্র পরিষদ বনাম উচাই স্বপ্নছায়া আদিবাসী একাদশ। আগামী ১৭ জানুয়ারি আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। খেলায় বিজয়ী দলকে পুরুস্কার হিসাবে একটি গরু ও পরাজিত দলকে একটি খাসি প্রদান করা হবে বলে জানিয়েছে আয়োজক কমিটি।
