ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

বুবলী কি সত্যিই অন্তঃসত্ত্বা!

বিনোদন ডেস্ক
মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২০   ৩১৩ বার পঠিত
বুবলী কি সত্যিই অন্তঃসত্ত্বা!

ঢালিউড কিং শাকিব খানের হাত ধরে সিনেমায় আসেন নায়িকা শবনম বুবলী। ২০১৬ সালে ‘বসগিরি’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক। প্রথম ছবিতেই নায়ক ঢালিউড সুপারস্টার শাকিব খান। এরপর ‘শুট্যার’, ‘রংবাজ’, ‘অহংকার’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, ‘সুপার হিরো’, ‘ক্যাপ্টেন খান’, ‘পাসওয়ার্ড’সহ টানা মোট বারোটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে মুক্তি পেয়েছে নয়টি চলচ্চিত্র। নতুন বছরে মুক্তির অপেক্ষায় আছে আরও তিনটি।

ক্যারিয়ারের শুরু থেকেই নানা কারণে সমালোচনার মুখে পড়েছেন বুবলী। বিশেষ করে অপু বিশ্বাস ও শাকিব খানের সাংসারিক ঝামেলার কারণে। এদিকে বুবলীকে নিয়ে শোনা যাচ্ছে নতুন গুঞ্জন। চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন উঠেছে বুবলী নাকি অন্তঃসত্ত্বা। তবে এই গুঞ্জনের সত্যতা হয়তো সময় হলেই মিলবে।

গত কয়েকদিন আগে বুবলী বিএফডিসিতে শুটিং করছেন কড়া নিরাপত্তায়। প্রশ্ন উঠেছে- হঠাৎ করে কেন এই নিরাপত্তা? কেনোই বা বুবলী নিজেকে লুকিয়ে রাখেন? এমন প্রশ্ন চলচ্চিত্র নির্মাতা থেকে শুরু করে শুটিং বয়দের মনেও উঁকি দিয়েছে।

 

 

 

‘বীর’ সিনেমার আইটেম গানের শুটিং করছেন বুবলী। গানে বুবলীকে স্বল্পবসনা দেখা যায়নি। যদিও ‘আইটেম গান’ মানেই মনে করা হয় স্বল্প পোশাকে শিল্পীর উত্তেজক নাচ! এখানে দেখা যাচ্ছে উল্টো দৃশ্য। নাচের দৃশ্যে বুবলীকে লাল ওড়না ব্যবহার করতে দেখা গেছে। কালো ফুল স্লিভ জামার সঙ্গে ওড়না দিয়ে শরীর ঢাকা। সিনেমার দৃশ্যে নতুনত্ব আনার জন্য এমন কস্টিউম ব্যবহার করা হলে অবশ্যই তা প্রশংসার দাবি রাখে। তবে বিষয়টি জানা যায়নি। কারণ শট শেষ হলেই বুবলী কোনো দিকে না তাকিয়ে দ্রুত মেকআপ রুমে ঢুকে পড়েন। সেখানেও কড়া নিরাপত্তা। অবাক বিষয় হলো বাইরে থেকে সেই রুম আবার তালা দেয়া! এ কারণেই রহস্যটা আরও ঘনীভূত হয়েছে। প্রশ্ন উঠেছে- কেন বুবলীর এই লুকোছাপা?

 

 

 

এদিকে শোনা যাচ্ছে বুবলী ‘বীর’ ও ‘ক্যাসিনো’ সিনেমার শুটিং শেষ করেই দীর্ঘ বিরতীতে যাবেন। কিছুদিনের জন্য পাড়ি জমাবেন বিদেশে। সেখান থেকে নতুন কোনো শুভ খবর পেলেও পাওয়া যেতে পারে। কী সেই শুভ খবর? বুবলীর কাছে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, তেমন কিছু না। কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের কথা হচ্ছে। সেগুলোর কাজ করব। তবে একটু বেছে কাজ করতে চাই।

এদিকে ফের প্রশ্ন উঠেছে বুবলীকে নিয়ে। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে। ‘বীর’ ছবির শুটিং চলাকালীর সময়ের ছবি এটি। যেখানে শাকিব খান ও বুবলী দুজনেই আছেন এক ফ্রেমে। তবে বুবলীকে দেখে অনেকেই প্রশ্ন তুলছেন তবে কি সত্যিই অন্তঃসত্ত্বা?

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa