ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবে মানব সমাবেশ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০৮ জানুয়ারি ২০২২   ২৯৬ বার পঠিত
খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবে মানব সমাবেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে মানব সমাবেশ করেছে নারী ও শিশু অধিকার ফোরাম। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এই মানব সমাবেশের আয়োজন করা হয়।

সকাল ১০টা থেকে শুরু হওয়া এই সমাবেশে যোগ দিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নারী ও শিশু অধিকার ফোরামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত হতে থাকেন। এই সময় বেগম জিয়ার মুক্তির দাবিতে স্লোগানে প্রেস ক্লাব ও আশপাশের এলাকা প্রকম্পিত করেন তারা।

মানব সমাবেশে অংশ নেয়া বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য দিতে গিয়ে বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সরকারকে কঠোর হুশিয়ারি দেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নারী ও শিশু অধিকার ফোরামের সভাপতি বেগম সেলিমা রহমানের সভাপতিত্বে মানব সমাবেশে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, সহ প্রচার সম্পাদক আলিমুজ্জামান খান আলিম, ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব নিপুন রায় চৌধুরীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa