ঢাকা
২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

কুড়িগ্রামে দীর্ঘ ৩০ বছর পর রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন 

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম 

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬   ১৭ বার পঠিত
কুড়িগ্রামে দীর্ঘ ৩০ বছর পর রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন 

দীর্ঘ প্রায় ৩০ বছর পর উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম ইউনিটের কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক (২০২৬-২৭-২৮) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৯টা থেকে কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ভাইস চেয়ারম্যান ও সেক্রেটারিসহ মোট ৭টি পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দীর্ঘ সময় পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় প্রার্থী ও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

সকাল থেকেই ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

নির্ধারিত সময়ের আগেই অনেক ভোটার কেন্দ্রে এসে সারিবদ্ধভাবে ভোট প্রদান করেন।

নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন।

নির্বাচনকে ঘিরে কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট কার্যালয় ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

প্রার্থীদের সমর্থকরাও ভোটকেন্দ্রের আশপাশে অবস্থান করছেন।

দীর্ঘদিন পর সংগঠনের নেতৃত্ব নির্বাচনের সুযোগ পাওয়ায় ভোটারদের মধ্যেও দেখা দিয়েছে বাড়তি আগ্রহ।

রেড ক্রিসেন্ট সোসাইটির প্রবীণ সদস্যরা জানান, ১৯৯৬ সালের নির্বাচনের পর আর নির্বাচন হয়নি।

দীর্ঘ প্রায় ৩০ বছর পর ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। এর মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠিত হবে।

প্রায় তিন দশক পর অনুষ্ঠিত এ নির্বাচনকে কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যক্রমে নতুন নেতৃত্ব ও গতিশীলতা তৈরির গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন তারা।

নির্বাচনে দুটি প্যানেলে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এর মধ্যে বিএনপি সমর্থিত শামসুল-মোস্তফা পরিষদে ৭ জন এবং এনসিপি সমর্থিত জামায়েত চৌধুরী-মুকুল মিয়া পরিষদে ৪ জন প্রার্থী রয়েছেন।

নির্বাচনে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন।

নির্বাচনকে ঘিরে রেড ক্রিসেন্ট ভবন এলাকায় ভোটার ও প্রার্থীদের সমর্থকদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।

নির্বাচনে মোট ৬৬৫ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa