ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

চট্টগ্রামে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ: ডেভিড ইমনের সহযোগী ‘গলাকাটা মোবারক’ গ্রেপ্তার

জাহাঙ্গীর আলম , বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ২৬ আগস্ট ২০২৬   ১৭ বার পঠিত
চট্টগ্রামে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ: ডেভিড ইমনের সহযোগী ‘গলাকাটা মোবারক’ গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর আগ্নেয়াস্ত্রসহ এক দুর্ধর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মোবারক (ওরফে গলাকাটা মোবারক)।

তিনি চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের অন্যতম সহযোগী হিসেবে এলাকায় পরিচিত।

​মঙ্গলবার (২৫ আগস্ট) দিনগত রাত ৩টার দিকে উপজেলার কাঞ্চননগর এলাকায় এই যৌথ অভিযান পরিচালনা করে ফটিকছড়ি থানা পুলিশ।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাঞ্চননগর এলাকায় একদল সশস্ত্র সন্ত্রাসী অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল সেখানে অভিযানে যায়।

পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়েই সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে।

আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়।

একপর্যায়ে অন্য সহযোগীরা পালিয়ে গেলেও অস্ত্রসহ মোবারককে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

​এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বন্দুকযুদ্ধের সত্যতা নিশ্চিত করে জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোবারক নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

অপরাধীদের নির্মূলে এলাকায় পুলিশের অভিযান এখনও অব্যাহত রয়েছে।”

​গ্রেপ্তারকৃত মোবারকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ডের মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa