আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী জাফর উল্লাহ এবং তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা প্রায় ১৫৫ কোটি টাকা ও ১৬ হাজার ৫০০ মার্কিন ডলার অবরুদ্ধ করতে আদালতে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন।
রোববার (৪ অক্টোবর) দুদকের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এসব অর্থ স্থানান্তর বা অপব্যবহারের আশঙ্কা থাকায় রাষ্ট্রের সম্ভাব্য আর্থিক ক্ষতি ঠেকাতে আদালতের মাধ্যমে সম্পদ অবরুদ্ধের উদ্যোগ নেওয়া হয়েছে।
দুদকের নথি অনুযায়ী, কাজী জাফর উল্লাহর বিভিন্ন ব্যাংক হিসাবে রয়েছে প্রায় ৪৯ কোটি ৭৬ লাখ টাকা। তাঁর স্ত্রী নিলুফার জাফর উল্লাহর হিসাবে রয়েছে প্রায় ২৬ কোটি ২৫ লাখ টাকা। দুই ছেলে কাজী ওমর জাফর ও কাজী রাইহান জাফরের হিসাবে রয়েছে যথাক্রমে প্রায় ২৩ কোটি ৮৪ লাখ ও ২৩ কোটি ৩৭ লাখ টাকা। মেয়ে কাজী আফসাকা মেহরিন জাফরের বিভিন্ন হিসাবে রয়েছে প্রায় ৩১ কোটি ৭৬ লাখ টাকা। এর সঙ্গে রাইহানের হিসাবে ১৬ হাজার ৫০০ মার্কিন ডলারও রয়েছে।
দুদকের হিসাবে সব মিলিয়ে অবরুদ্ধের জন্য চিহ্নিত সম্পদের পরিমাণ প্রায় ১৫৫ কোটি ১ লাখ ৪২ হাজার ৭০৮ টাকা ও ১৬ হাজার ৫০০ ডলার।
কাজী জাফর উল্লাহ ২০০১ সালে ফরিদপুর-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের মামলা রয়েছে।

মন্তব্য করুন