ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

এবার সংলাপে যাবে না এলডিপি, জাতীয় সরকারের দাবি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ০৫ জানুয়ারি ২০২২   ৩২০ বার পঠিত
এবার সংলাপে যাবে না এলডিপি, জাতীয় সরকারের দাবি

জাতীয় সরকার সকল সমস্যার সমাধান বলে মন্তব্য করেছেন এলডিপির সভাপতি (অব.) ড. কর্নেল অলি আহমদ। বুধবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। কর্নেল অলি আহমদ বলেন, রাষ্ট্রপতির সঙ্গে মনে হচ্ছে চা চক্র। আগেও আলোচনা হয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত ফল আসেনি। এই সংলাপে যাওয়া অর্থহীন।

তিনি বলেন, রাষ্ট্রপতি ভালো মানুষ। তার কোনো ক্ষমতা নাই। তিনি সবচেয়ে ভাগ্যবান মানুষ। ডেপুটি স্পিকার থেকে রাষ্ট্রপতি হয়েছেন। সাবেক এই মন্ত্রী বলেন, চা খেতে এবং জনগণের টাকা নষ্ট করতে বঙ্গভবনে যাবো না। নিজের আত্মসমালোচনা করে কর্নেল অলি বলেন, আজকে এই সংকটের পেছেনে আমিও দায়ী। এজন্য জনগণের কাছে ক্ষমা চাই।

১৯৯১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে প্রধানমন্ত্রীর ক্ষমতা বাড়াতে যে প্রক্রিয়া হয়েছে তাতে আমারো অনেক ভূমিকা ছিল। তখন যদি আমি বুঝতাম তাহলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনতাম।

অলি আহমদ বলেন, সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। অনেকে বলেন, কেয়ার টেকার সরকার চাচ্ছেন। ক্ষমতায় যেতে এতো তাড়াহুড়ো কেন? সকল প্রতিষ্ঠানে ভারসাম্য আনতে কাজ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদসহ আরও অনেকে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa