ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ইসি গঠনে রাষ্ট্রপতিকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ৫ প্রস্তাব দিল

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
মঙ্গলবার, ১১ জানুয়ারি ২০২২   ২৯৫ বার পঠিত
ইসি গঠনে রাষ্ট্রপতিকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ৫ প্রস্তাব দিল

নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলের সাথে আলোচনার অংশ হিসেবে রাষ্ট্রপতিকে পাঁচ প্রস্তাব দিয়েছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। মঙ্গলবার সন্ধ্যায় সংগঠনের চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদীর নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে সংলাপে অংশগ্রহণ করেন।

তাদের দাবিগুলো হচ্ছে-সংবিধান মোতাবেক একটি স্বচ্ছ, জবাবদিহি মূলক, স্বয়ংসম্পূর্ণ শক্তিশালী ও স্বাধীন নির্বাচন কমিশন গঠন করা। নির্বাচনের সার্বিক কর্মকাণ্ডকে সরকারের সম্পূর্ণ প্রভাবমুক্ত ও নির্বাহী বিভাগের আওতামুক্ত রাখা।
কমিশনের কাজের সুবিধার্থে প্রয়োজন মোতাবেক সামরিক, আধা সামরিক ও আইন প্রয়োগকারী বাহিনী সরবরাহ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাধ্য থাকা। নির্বাচন কমিশনের সকল পরামর্শ-নির্দেশ রেডিও টেলিভিশনসহ সকল সম্প্রচার মিডিয়া কর্তৃপক্ষ যথার্থ প্রচারে বাধ্য থাকা। এ সংক্রান্ত আইনের একটি চূড়ান্ত খসড়া প্রণয়ন করতে অধ্যাদেশ আকারে জারি করে এটা বলবৎ এর পরে তা সংসদে অনুমোদন করা। তাহলেই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে কোনো প্রকার দ্বিধা সংশয়ের অবকাশ থাকবে না।

প্রতিনিধি দলে ছিলেন ইসলামিক খাজা এনায়েত উল্লাহ, অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা মোশাররফ হোসেন হেলালী, জাহাঙ্গীর আলম চৌধুরী রিজভী, মুহাম্মদ শাহীদুল আলম রিজভী ও এম. এম. নাঈম উদ্দীন।

আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী রাষ্ট্রপতিকে বলেন, গণতান্ত্রিক সমাজের মূল চালিকা শক্তি হচ্ছে নির্বাচন। নির্বাচনের মধ্য দিয়েই জনমতের প্রতিফলন ঘটে। অথচ নির্বাচনের মতো এহেন গুরুত্বপূর্ণ বিষয়টি বাংলাদেশের রাজনীতিতে অনেকটা আনুষ্ঠানিকতায় পর্যবসিত হয়েছে। গোটা নির্বাচনী ব্যবস্থাই আজ সংকটাপন্ন। ফলে নির্বাচনী আমেজ-আবহ, ভাবগাম্ভীর্যতা ও উৎসবমুখরতা ক্রমশ: বিলুপ্তির দিকে। উপরন্তু এ ক্ষেত্রে তৈরি হচ্ছে জনগণের আস্থার সংকট। এমনকি যার নেতিবাচক পরিণতিতে ক্রমাগত ভোটকেন্দ্র বিমুখ হয়ে পড়ছে ভোটাররা। যা ভবিষ্যৎ গণতন্ত্রের জন্য অশনিসংকেতই বলা যায়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa