ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

আপাতত সয়াবিন তেলের দাম বানিজ্যেমন্ত্রনালয় না বাড়ালেও? দাম বাড়িয়েছে কোম্পানী

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
শনিবার, ০৮ জানুয়ারি ২০২২   ২৫৮ বার পঠিত
আপাতত সয়াবিন তেলের দাম বানিজ্যেমন্ত্রনালয় না বাড়ালেও? দাম বাড়িয়েছে কোম্পানী

আপাতত দেশের বাজারে সয়াবিন তেলের দাম বাড়ছে না। বৃহস্পতিবার অত্যাবশ্যকীয় পণ্য (চিনি ও ভোজ্যতেল) বিদ্যমান মূল্য নির্ধারণ পদ্ধতি সংশোধন ও ব্যয় বিবরণী হালনাগাদকরণের লক্ষ্যে গঠিত কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আমদানি অভ্যন্তরীণ বাণিজ্য) এ এইচ এম শফিকুজ্জামান। সভা শেষে তিনি জানান, আগামী মঙ্গলবার কমিটির সদস্যরা বেশি বড় পরিশোধনকারী মিলে পরিদর্শন করবেন। সেখানে আমদানি মূল্য, প্যাকেজিং ও অন্যান্য খরচসহ সব পর্যালোচনা করা হবে।

পর্যালোচনা করার পর দাম কম বা বেশির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান অতিরিক্ত সচিব।

এর আগে আমদানি ব্যয় বাড়ার কারণ দেখিয়ে দেশের ভোজ্যতেল পরিশোধনকারী মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন তেলের দাম লিটারে ৮ টাকা বাড়ানোর প্রস্তাব করে।

অ্যাসোসিয়েশন থেকে বাণিজ্য মন্ত্রণালয়ে লেখা চিঠিতে ৮ জানুযারি থেকে দাম ভোজ্যতেলের দাম বাড়ানোর বিষয়ে জানানো হয়। এরই পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণলায় বিষয়টি যাচাই বাছাইয়ের জন্য ট্যারিফ কমিশনে পাঠায়।

ইতিমধ্যে কোম্পানীগুলো বোতলের গায়ে দাম বাড়িয়ে বিক্রি শুরু করেছে। তেমনই ফ্যামেলি নামের একটি কোম্পানী তাদের ৫০০ মিলিগ্রাম প্যাকেটজাত পামওয়েলের গায়ে ৭৫টাকা মূল্য লিখে বাজারে বিক্রি করে গ্রাহকদের কাছ  থেকে হাতিয়ে নিচ্ছে টাকা।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa