ঢাকা
২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

আজ চাকসু নেত্রীর সাথে ডাকসু নেতার বিয়ে

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫   ২৯৩ বার পঠিত
আজ চাকসু নেত্রীর সাথে ডাকসু নেতার বিয়ে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদের বাগদান অনুষ্ঠিত হতে যাচ্ছে কাল। ডিসেম্বর মাসের মাঝামাঝি তার বাগদান হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে আগামীকাল নির্ধারণ করা হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় তাদের অনুষ্ঠান পেছানো হয়েছিল।

জানা গেছে, চাকসুর নির্বাহী সদস্য জান্নাতুল ফেরদাউস সানজিদার সঙ্গে ফরহাদের অনুষ্ঠিত হবে। তার বাড়ি ফেনী জেলায়।

আজ বুধবার (২৪ ডিসেম্বর) ঢাকার একটি মসজিদে তাদের বাগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে ডাকসু ও ঢাবি শিবিরের একাধিক সদস্য নিশ্চিত করেছেন। এসএম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

শিবিরের ঢাবি শাখার দায়িত্বশীল এক ব্যক্তি বলেন, ছোট পরিসরে কাল ডাকসুর জিএস এবং এজিএস বাগদান সম্পন্ন করবেন। তাদের আকদ অনুষ্ঠান চলতি ডিসেম্বর মাসের মাঝামাঝি হওয়ার কথা ছিল। তবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় তাদের অনুষ্ঠান স্থগিত করা হয়েছিল।

ফরহাদের পরিবারের একজন সদস্য জানিয়েছেন, ডাকসু জিএস এসএম ফরহাদের সঙ্গে চাকসুর নির্বাহী সদস্য জান্নাতুল ফেরদাউস সানজিদার বাগদান অনুষ্ঠিত হবে। সানজিদার বাড়ি ফেনী জেলার সোনাগাজী এলাকায়।

এদিকে, রাত পৌনে ৯টার দিকে ডাকসুর সদস্য রায়হান উদ্দীন ফেসবুকের এক পোস্টে লেখেন, ডাকসুর এজিএস মহিউদ্দীন খান ও জিএস এসএম ফরহাদ ভাই কালকে বিয়ে করছেন, ইনশাল্লাহ। তাদের জন্য অফুরন্ত দেয়া ও শুভ কামনা। আল্লাহ তাদের দাম্পত্য জীবনে বরকত দান করুন।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa