ঢাকা
২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

অযত্নে জাফলংয়ের স্টোন মিউজিয়াম, এখন মাদকের আড্ডাখানা

রুবেল আহমেদ, গোয়াইনঘাট (সিলেট)

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬   ৩০ বার পঠিত
অযত্নে জাফলংয়ের স্টোন মিউজিয়াম, এখন মাদকের আড্ডাখানা

সিলেটের পর্যটনকেন্দ্র জাফলংয়ে সরকারি অর্থ ব্যয়ে নির্মিত দেশের প্রথম ‘জাফলং স্টোন মিউজিয়াম’ এখন অযত্ন-অবহেলায় অনেকটা পরিত্যক্ত।
যে উদ্দেশ্যে এটি নির্মাণ করা হয়েছিল, বর্তমানে তার কার্যক্রমও নেই বললেই চলে।
উল্টো নিরাপত্তা ব্যবস্থা ও নির্দিষ্ট জনবল না থাকায় সন্ধ্যার পর স্থাপনাটি মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
সরেজমিনে দেখা যায়, মিউজিয়ামের চারপাশে ঝোপঝাড়, ভবনের দরজা-জানালার কাচ ভাঙা এবং ভেতরে জমেছে ধুলোবালি।
নেই নৈশপ্রহরী কিংবা নিয়মিত পরিচ্ছন্নতার ব্যবস্থা।
স্থানীয়দের অভিযোগ, কোটি টাকা ব্যয়ে নির্মিত গুরুত্বপূর্ণ এই স্থাপনা এখন কার্যত অচল।
দ্রুত জনবল নিয়োগ ও নিরাপত্তা নিশ্চিত না করলে সরকারি অর্থে নির্মিত স্থাপনাটি ধ্বংসের মুখে পড়বে।
জাফলং বিজিবি ক্যাম্প পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমিতির সভাপতি ও পূর্ব জাফলং ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, “দিনে এটি পড়ে থাকে অবহেলায়, আর রাতে এখানে বসে মাদকের আসর।”
তিনি দ্রুত পাহারাদার ও প্রয়োজনীয় কর্মচারী নিয়োগের দাবি জানান।
গোয়াইনঘাটের ইউএনও রতন কুমার অধিকারী বলেন, মিউজিয়ামটি চালু করা হলেও এখনো স্থায়ী জনবল কাঠামো বা কর্মকর্তা নিয়োগ চূড়ান্ত হয়নি।
পূর্ণাঙ্গভাবে চালু ও রক্ষণাবেক্ষণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa