ঢাকা
২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

অবৈধভাবে ভারতে ঢুুকে গরু আনতে গিয়ে কেউ নিহত হলে তার দায় নেবে না সরকার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২৫ জানুয়ারি ২০২০   ৩৫৩ বার পঠিত
অবৈধভাবে ভারতে ঢুুকে গরু আনতে গিয়ে কেউ নিহত হলে তার দায় নেবে না সরকার

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, স্থানীয় প্রশাসনের সিদ্ধান্ত উপেক্ষা করে অবৈধভাবে ভারতে ঢুুকে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে কেউ নিহত হলে তার দায় নেবে না সরকার।
শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে রাজশাহীর পবা উপজেলার দামকুড়াহাট উচ্চ বিদ্যালয়ের হীরকজয়ন্তী উৎসবে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী।

 

তিনি বলেন, কৃষিপণ্যসহ সব প্রকার খাদ্যের নিরাপদ উৎপাদন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে খাদ্য মন্ত্রণালয়। খাদ্যে ভেজাল রোধে সবাইকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

 

 

খাদ্যমন্ত্রী বলেন, ফেসবুক ও ইউটিউবের কারণে তরুণদের নৈতিক অবক্ষয় ঘটছে। এগুলো ব্যবহারের ক্ষেত্রে শিক্ষার্থীদের সতর্ক থাকতে হবে। অভিভাবকদের সামাজিক মাধ্যমের বিষয়ে সন্তানদের ওপর নজরদারি থাকতে হবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম না থাকলে শিক্ষার কোনো মূল্য নেই। এ নিয়ে অভিভাবক এবং শিক্ষার্থীদের যথাযথ ভূমিকা রাখার আহ্বান জানান মন্ত্রী।

 

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সংসদ সদস্য আয়েন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মকবুল হোসেন, উপজেলা চেয়ারম্যান মনসুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হোসেন।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনের সাবেক অতিরিক্ত মহাব্যবস্থাপক আবদুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আলী।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa