ঢাকা
২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

স্ত্রীর সহযোগিতায় শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দম্পতি গ্রেফতার

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
রবিবার, ২৬ জানুয়ারি ২০২০   ৩৮৯ বার পঠিত
স্ত্রীর সহযোগিতায় শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দম্পতি গ্রেফতার

সাভারে স্ত্রীর সহযোগিতায় কিশোরী শ্যালিকাকে ধর্ষণ ও শিশু অপহরণের অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় ঘটনাস্থল থেকে অপহৃত দুই বছর বয়সের শিশু ঝর্ণা আক্তারকে উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) রাতে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লার আবুল কালাম আজাদের ভাড়া বাড়ি থেকে ওই দম্পতিকে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা। রোববার (২৬ জানুয়ারি) বিকেলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার সাগর দিপা বিশ্বাস।

গ্রেফতারকৃতরা হলে- ঝিনাইদহ জেলার মহেশপুর থানার পুরন্দপুর গ্রামের মৃত আলী হোসেনে ছেলে মো. সাহেব আলী (৩৪) ও তার স্ত্রী জেসমিন খাতুন (২৫)। ধর্ষণের শিকার হওয়া কিশোরী জেসমিন খাতুনের আপন ছোট বোন এবং উদ্ধার হওয়া শিশুটি তার ভাইয়ের মেয়ে।

এ ঘটনায় সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেছেন ধর্ষণের শিকার কিশোরীর বড় ভাই মো. রুবেল মিয়া।

 

 

 

র‌্যাব-৪ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত সাহেব আলীর স্ত্রী অসুস্থ হওয়ায় তার ছোট বোন ভুক্তভোগী কিশোরীকে সিলেট থেকে সাভারে নিয়ে আসে। পরে ভুক্তভোগীর বড় বোন জেসমিন খাতুনের সহযোগিতায় ঘুমের ওষুধ খাইয়ে শ্যালিকাকে নিয়মিত ধর্ষণ করতেন সাহেব আলী। একপর্যায়ে ভুক্তভোগী কিশোরী তার বাবা-মাকে বিষয়টি জানালে তারা তাকে সিলেটে নিয়ে যায়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওই দম্পতি গত ২০ ডিসেম্বর ষড়যন্ত্র করে ভুক্তভোগীর বড় ভাইয়ের দুই বছরের শিশু কন্যাকে সিলেট থেকে অপহরণ করে সাভারে নিয়ে আসে। খবর পেয়ে বাড়ির লোকজন মেয়েকে নিতে আসলে তাদেরকে আটকে রেখে মারধর করে ওই দম্পতি। সেখান থেকে কৌশলে পালিয়ে গিয়ে বিষয়টি র‌্যাবকে লিখিতভাবে জানায় রুবেল মিয়া।

এ ঘটনায় র‌্যাব-৪ একটি দল শনিবার রাতে সাভারের ব্যাংক কলোনি এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে এবং ওই দম্পতিকে গ্রেফতার করে।

র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার সাগর দিপা বিশ্বাস জানান, এ বিষয়ে সাভার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি ভুক্তভোগী কিশোরীর বড় ভাই রুবেল করেছেন। মামলায় ওই দম্পতিকে আসামি করা হয়েছে। আমরা আসামিদের থানায় হস্তান্তর করেছি। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa