ঢাকা
২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২০   ৩০৮ বার পঠিত
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিয়ের দাবিতে ৬ দিন ধরে প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন প্রেমিকা। আর প্রেমিক বাড়ির লোকজন নিয়ে অন্যত্র পালিয়ে গেছেন। ঘটনাটি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের আঙ্গারু গ্রামের।স্থানীয়রা জানায়, উপজেলার রশিদপুর গ্রামের আবদুল খালেক প্রামাণিকের মেয়ে জেসমিনের (২২) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে উপজেলার আঙ্গারু গ্রামের ডা. শফিকুল ইসলামের ছেলে ওবায়দুলের।

ওবায়দুল উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের সম্মান শ্রেণির ছাত্র। জেসমিন ২০১৭ সালে আমডাঙ্গা দাখিল মাদ্রাসা থেকে দাখিল পাস করেছে। জেসমিনকে ওবায়দুল একাধিকবার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সময় পার করেছেন। এখন আর তাকে বিয়ে করতে রাজি হচ্ছেন না। নিরুপায় হয়ে জেসমিন গত মঙ্গলবার থেকে ওবায়দুলের বাড়িতে গিয়ে অবস্থান নিয়েছেন।

জেসমিন বলেছেন, দুই-একদিনের মধ্যে ওবায়দুল তাকে বিয়ে না করলে ওই বাড়িতেই আত্মহত্যা করবেন। আঙ্গারু গ্রামের প্রতিবেশী আবদুল মান্নান জেসমিনকে খাবার সরবরাহসহ দেখাশোনা করছেন।হাটিকুমরুল ইউপি সদস্য শামীম হোসেন জানান, ওবায়দুল এর আগেও অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক গড়ে গ্রাম্য সালিশে জরিমানা দিয়েছেন।

মাতবরদের নিয়ে এ ব্যাপারে একটি সুষ্ঠু মীমাংসার চেষ্টা চালাচ্ছেন তিনি।তবে সমস্যা দেখা দিয়েছে ওবায়দুল তার পরিবার-পরিজন নিয়ে বাড়ি থেকে অন্যত্র চলে যাওয়ায়।সলঙ্গা থানার অফিসার ইনচার্জ জেডজেডএম তাজুল হুদা জানান, প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থানের খবর তিনি জেনেছেন। অভিযোগ পেলে পুলিশ দ্রুত আইনগত ব্যবস্থা নেবে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa