ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

শেষ কবে গোসল করেছেন জানেন না লেডি গাগা!

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯   ৪৮৯ বার পঠিত
শেষ কবে গোসল করেছেন জানেন না লেডি গাগা!

হলিউডের জনপ্রিয় পপ গায়িকা-অভিনেত্রী লেডি গাগা। কবে শেষ গোসল করেছেন তা তিনি নিজেই ভুলে গেছেন বলে টুইট করেছেন। মূলত এই গায়িকা তার পরবর্তী কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। আর এই অ্যালবামের কাজের জন্যই তিনি নাওয়া-খাওয়া ভুলে গেছেন।
বৃহস্পতিবার নিজের টুইটার অ্যাকাউন্টে তার ব্যক্তিগত সহকারীর সঙ্গে কথোপকথন তুলে ধরে ‘শ্যালো’ খ্যাত এই গায়িকা লেখেন, ‘আমার ব্যক্তিগত সহকারী জানতে চেয়েছিল, আপনি শেষ কবে গোসল করেছেন? আমি উত্তরে বলেছি, মনে নেই।’

বিশ্বসংগীতের সবচেয়ে বেশি বিক্রিত অ্যালবামের শিল্পীদের একজন লেডি গাগা। বর্তমানে খুব ব্যস্ত সময় পার করছেন এই গায়িকা। তার কারণ খুব শিগগিরই বের হতে যাচ্ছে তার ষষ্ঠ অ্যালবাম। এই প্রকাশিতব্য অ্যালবাম ঘিরেই তার যত ব্যস্ততা।
এর আগে চলতি মাসের শুরুতে ইউটিউবের নিকি টিউটোরিয়ালস চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌন্দর্যবিষয়ক ব্র্যান্ড, ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে নানা পরিকল্পনার কথা শেয়ার করেন লেডি গাগা।

গত ৪ ডিসেম্বর প্রকাশিত ওই ভিডিওতে লেডি গাগা বলেন, ‘আমি আরও গান চাই। এ জীবনে গান থেকে অবসরের কোনো পরিকল্পনা নেই। আমি আরও সিনেমায় অভিনয় করতে চাই। আমার মেকআপ কোম্পানি হাউস ল্যাবরেটরিজকে অনেক অনেক বড় দেখতে চাই। আর সন্তানের মা হতে চাই।’
এসব কবে হবে-জানতে চাইলে উত্তরে আত্মবিশ্বাসী গাগা বলেন, ‘আগামী ১০ বছরের মধ্যে।’

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa