ঢাকা
১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে অতিরিক্ত দায়িত্বে অ্যাড. নুর হোসেন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২৯ নভেম্বর ২০২৫   ১১৪ বার পঠিত
রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে অতিরিক্ত দায়িত্বে অ্যাড. নুর হোসেন

ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির শূন্য হওয়া সাধারণ সম্পাদক পদে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. নুর হোসেন। ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উল্লেখ করা হয়, রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নাসিম উদ্দিন আকন গত ২৫অক্টোবর (শনিবার) সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করলে পদটি শূন্য হয়।

এছাড়া ১নং যুগ্ম সাধারণ সম্পাদক আওয়ামী লীগে যোগ দেওয়ায় বহিষ্কৃত হন, ২ ও ৩নং যুগ্ম সম্পাদক পরিবারসহ স্থায়ীভাবে ঢাকায় বসবাস করায় সংগঠনের বাইরে, আর ৪ নং যুগ্ম সম্পাদক পূর্বেই মৃত্যুবরণ করেছেন। ফলে শূন্য হওয়া পদে কার্যকর নেতৃত্বের প্রয়োজন হয়। উপজেলা নির্বাহী কমিটির অধিকাংশ নেতার লিখিত আবেদনের প্রেক্ষিতে জেলা বিএনপি সিদ্ধান্ত নেয়, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুর হোসেন নিজ দায়িত্বের পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন এবং সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন প্রেরিত প্রেসবিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করেন “তিনি দায়িত্ব পালনের মাধ্যমে রাজাপুর উপজেলা বিএনপিকে সু-সংগঠিত ও শক্তিশালী ইউনিটে পরিণত করবেন।”

এ বিষয়ে অ্যাডভোকেট নূর হোসেন জানান, সকলের সহযোগিতা ও আন্তরিকতা পেলে তার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। তিনি জেলা বিএনপি’র নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, তারা যে আশা ভরসা করে দায়িত্ব দিয়েছেন তার তিনি সঠিকভাবে পালনের জন্য চেষ্টা করবেন পাশাপাশি উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দসহ ৬ইউনিয়নের সকল নেতাকর্মীর সহযোগিতা কামনা করেছেন।

এদিকে রাজাপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদকের অতিরিক্ত দায়িত্ব পাওয়ায় অ্যাডভোকেট নূর হোসেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমান সেলিম রেজা, আরেক মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক গোলাম আজম সৈকতসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa