ঢাকা
১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ময়মনসিংহে তদবির না করায় শিক্ষা কর্মকর্তার আপত্তিকর ছবি দিলেন শিক্ষক

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ২২ জানুয়ারি ২০২০   ৩০৫ বার পঠিত
ময়মনসিংহে তদবির না করায় শিক্ষা কর্মকর্তার আপত্তিকর ছবি দিলেন শিক্ষক

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

তারা হলেন- সহকারী শিক্ষক কয়েস আল কায়কোবাদ লাজুক (৪০), তার সহযোগী শামসুজ্জামান বাপ্পি (২৫) ও তৌহিদা আক্তার রুমা (৩২)। ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

 

মঙ্গলবার (২১ জানুয়ারি) তাদের সাতদিনের রিমান্ড আবেদন করা হয়েছে। তবে এখনও রিমান্ড শুনানি হয়নি। এর আগে সোমবার (২০ জানুয়ারি) রাতে পৌর শহরের বালুয়াপাড়া মোড় এলাকা থেকে ইয়াবাসহ তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার কয়েস আল কায়কোবাদ লাজুক উপজেলার রামগোপালপুর ইউনিয়নের ধুরুয়া গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে ও উপজেলার ধূরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। শামসুজ্জামান বাপ্পি বোকাইনগর অষ্টগড় গ্রামের আবুল বাসারের ছেলে ও তৌহিদা আক্তার রুমা পৌর সদরের সতিষা গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে।

পুলিশ জানায়, উপজেলার ধূরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কয়েস আল কায়কোবাদ ও তার সহযোগীরা নিজেদের ফেসবুক আইডিসহ বিভিন্ন ভুয়া অ্যাকাউন্ট খুলে জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, সরকারি কর্মকর্তাসহ সুশীল সমাজের লোকজনের ছবির সঙ্গে অন্য কারও আপত্তিকর ছবি জোড়া দিয়ে ফেসবুকে ছড়িয়ে দেন। একই সঙ্গে বিভিন্ন ব্যক্তির এডিট করা অশ্লীল ছবি পোস্ট করে সম্মানহানি ও ব্ল্যাকমেইল করে আসছিলেন তারা।

 

 

তাদের এসব কুকর্মের কাছে সবাই ছিল অসহায়, কেউ প্রতিবাদের সাহস পায়নি। সর্বশেষ গৌরীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ফটোশপে এডিট করা আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দেন শিক্ষক কয়েস ও তার সহযোগীরা। সহযোগী রুমাকে দিয়ে অনেক লোককে জিম্মি করে মোটা অংকের টাকাও হাতিয়ে নিয়েছেন শিক্ষক কয়েস।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa