ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

মৌলভীবাজারের জুড়ীতে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২০   ৩২৮ বার পঠিত
মৌলভীবাজারের জুড়ীতে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

মৌলভীবাজারের জুড়ী উপজেলার মাগুরা বাজার, শিলোয়া রোড, মোকামবাড়ী বাজার, ফুলতলা বাজার ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫ টি প্রতিষ্ঠানকে ৬ হাজার ৯ শত টাকা জরিমানা করা হয়েছে।

 মঙ্গলবার (২৮ জানুয়ারি ) সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উক্ত অভিযান পরিচালিত হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে জুড়ী থানার  পুলিশ  ফোর্স এর সহায়তায় মেয়াদ উত্তীর্ণ খাদ্য দ্রব্য বিক্রয় করা, মূল্য তালিকা না রাখা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করা, নিম্নমান ও নকল কসমেট্রিক্স বিক্রয় করা, বিস্ফোরক আইনের শর্ত লংঘন করে ঝঁকিপূর্ণভাবে রাস্তার পাশে গ্যাস সিলিন্ডার রেখে বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে মাগুরা বাজারে অবস্থিত আব্দুল রউফ ষ্টোরকে ১ হাজার  টাকা, শিলোয়া রোডে অবস্থিত মা বাবা ভেরাইটিজ ষ্টোরকে ৫ শত টাকা, মোকামবাড়ী বাজারে অবস্থিত হাসান ভেরাইটিজ ষ্টোরকে ৪ শত টাকা, ফুলতলা বাজারে অবস্থিত মারিয়া মিষ্টি ভান্ডারকে ২ হাজার টাকা, তান্না কসমেট্রিক্স এন্ড ভেরাইটিজ ষ্টোরকে ৩ হাজার  টাকাসহ মোট ৬ হাজার ৯ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa