মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদের কর্মবিরতি

ভোগান্তিতে সাধারণ মানুষ,

রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ | ৩:৫৮ অপরাহ্ণ

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদের কর্মবিরতি
apps

সারদেশের মতো কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতেও টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদ ২ ঘন্টা কর্মবিরতি পালন করেন।

(রোববার) ৩০ নভেম্বর সকাল ৯ টা থেকে সকাল ১১ টা পযন্ত ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই দুই ঘন্টা কর্মবিরতি পালন করেন।এ সময় সকল পরিক্ষা নিরিক্ষা বন্ধ ছিলো এবং সরকারি ওষুধ দেওয়া থেকেও বিরত ছিলেন এই দুই ঘন্টা।পরে কর্মবিরতি আজকের মতো শেষ করে সকাল ১১ টার পর থেকে সকল কার্যক্রম চালু রাখে।

এই দুই ঘন্টা কর্মবিরতির সময়টুকু মেডিকেলে সেবা নিতে আসা রুগীরা বলেন আমরা পরিক্ষা নিরিক্ষা করাবো পাচ্ছি না কারন কর্মবিরতি করতেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট স্যারেরা।আমরা অনেক দূর থেকে রুগী নিয়ে এসে বসে আছি।আমাদের অনেক ভোগান্তি দেখানোর কেউ নেই।আমরা সরকারের কাছে দাবি জানাই আমাদের ভোগান্তি বা হয়রানি যেন না হই। আমরা যেন মেডিকেলের সকল সেবা সময়মতো পেতে পারি।

কর্ম বিরতির সময় ভূরুঙ্গামারী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট উপস্থিত ছিলেন মো:আব্দুল্লাহ আল বাকি ফার্মাসিস্ট, মো:সাজা মিয়া ফার্মাসিস্ট, মো: বাবুল আক্তার মেডিকেল টেকনোলজিস্ট, মোহাম্মদ মাইদুল ইসলাম ফার্মাসিস্ট, মোঃ মনির হোসেন মেডিকেল টেকনোলজিস্ট, মোহাম্মদ জহুরুল হক ফার্মাসিস্ট, সুব্রত কুমার রায় ফার্মাসিস্ট, মোহাম্মদ বিদ্যুৎ ইসলাম ফার্মাসিস্ট।তারা বলেন এর আগে ২৬ নভেম্বর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী অফিসার বরাবর আমরা স্মারক লিপি দিয়েছি৷ এবং গণসংযোগসহ লিফলেট বিতরণ করেছি।

তারা আরও বলেন আমাদের ১০ গ্রেড দাবি না মানা হলে আপাতত প্রতিদিন সকাল ৯ টা হতে সকাল ১১ টা পর্যন্ত এই দুই ঘন্টা ও অর্ধ দিবস সকাল ৮ থেকে দুপুর ১২ টা পযন্ত কর্মবিরতি এবং ৩ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে দাবিসমূহ বাস্তবায়ন না হলে আগামী ৪ ডিসেম্বর ২০২৫ ইং থেকে লাগাতার কমপ্লিট শাট ডাউন পালন করবেন।

এসময় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট আরও বলেন সারাদেশে সকল সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত মেডিকেল কলেজ হাসপাতাল জেলা সদর হাসপাতাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার জাতীয় সংসদ সচিবালয় মেডিকেল সেন্টার স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান বিশেষায়িত ইনস্টিটিউট সমূহে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট বৃন্দ দীর্ঘদিন যাবত চরম বৈষম্যের শিকার হয়ে মানব সেবা চালিয়ে যাচ্ছেন।

অন্যান্য ডিপ্লোমা কোষধারীর মধ্যে ডিপ্লোমা প্রকৌশলী ডিপ্লোমা নার্স এবং ডিপ্লোমা কৃষিবিদরা ইতিমধ্যেই ১১ তম গ্রেড হতে দশম গ্রেডে উন্নত হয়েছে। অতীব পরিতাপের বিষয় ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ন্যায্য অধিকার দশম গ্রেট বাস্তবায়িত হয়নি। বর্তমানে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ তম গ্রেড এর ফাইলটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও মন্ত্রণালয়ের বারংবার উপস্থিত হয়ে আসছে। কিন্তু অতীব দুঃখের বিষয় নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলন সংগ্রাম সহায়ক কর্মসূচি পালন দাপ্তরিক চিঠি চালাচালি আবেদন সর্বোপরি জনপ্রশাসন বিধি শাখার সমস্ত চাহিদা পূরণ করা সত্ত্বেও সংশ্লিষ্ট উদ্ধতন কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব। আমলা তান্ত্রিক জটিলতা ও নানাবিধ উদ্দেশ্যের মন্ত্রণালয় অবিরতভাবে কোয়ারী দেওয়ার মাধ্যমে সময়ক্ষেপন জটিলতা তৈরি করেছে।দাবি পূরণ অর্থাৎ দশম গ্রেডের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত সারাদেশে এই আন্দোলন চালিয়ে যাবে মেডিকেল টেকনোলজিস্ট অফ ফার্মাসিস্ট দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ ।

Development by: webnewsdesign.com