ঢাকা
১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ভারত থেকে ৫৬ লাখে ৬ ঘোড়া কিনলো পুলিশ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২০   ২৭৩ বার পঠিত
ভারত থেকে ৫৬ লাখে ৬ ঘোড়া কিনলো পুলিশ

ভারত থেকে ছয়টি ঘোড়া আমদানি করেছে বাংলাদেশ পুলিশ। ভারতের পেট্রাপোল বন্দর থেকে ঘোড়াগুলো মঙ্গলবার রাতে বেনাপোল স্থলবন্দরে আনা হয়। ঘোড়াগুলো আজ বুধবার ঢাকা রাজারবাগ পুলিশ লাইনে পৌঁছাবে বলে জানা গেছে।

জানা গেছে, বাংলাদেশ পুলিশের প্রশিক্ষণ কাজে ব্যববহার করা ঘোড়াদের প্রজনন বৃদ্ধির জন্য প্রায় ৫৫ লাখ ৬২ হাজার টাকায় (৬৫ হাজার ৪০০ মার্কিন ডলার) ঘোড়াগুলো আমদানি করা হয়েছে।

 

 

 

 

 

 

বাংলাদেশ পুলিশের জন্য ঢাকার মহাসিন ব্রাদার্স নামের একটি প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গের বারাসাত এলাকার বিধাতা সাপ্লাইয়ারস নামের একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান থেকে ঘোড়াগুলো আমদানি করেছে।

ঘোড়াগুলো বেনাপোল কাস্টমস হাউজ থেকে ছাড় নেওয়ার জন্য সিএন্ডএফ এজেন্ট বিল অব এন্ট্রি দাখিল করেছে।

ঠিকাদার প্রতিষ্ঠান মহাসিন ব্রাদার্সের ব্যবস্থাপক এনামুল হক জানান, ঘোড়ার প্রজনন বৃদ্ধির জন্য এগুলো বাংলাদেশ পুলিশের নামে কেনা হয়েছে।

বেনাপোল কাস্টমস সূত্র জানায়, ঘোড়াগুলো ভারতের দিল্লির গুরগাও হরিয়ানা থেকে আনা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa