ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শেষ হল তিনদিন ব্যাপী একুশে বই মেলা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২০   ৩৫৯ বার পঠিত
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শেষ হল তিনদিন ব্যাপী একুশে বই মেলা

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৩ নং ইনাতগঞ্জ উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত তিনদিন ব্যাপী মহান একুশের আলোকে বই মেলার কার্যক্রম গতকাল ২৩ ফেব্রুয়ারি (রবিবার) সমাপ্তি ঘোষণা করা হয়।

মেলা সমাপনী দিনে উপস্থিত ছিলেন ইনাতগঞ্জ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল আলম। নবীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান জনাবা নাজমা বেগম, জেলা প্যানেল চেয়ারম্যান শিরিন আক্তার, লন্ডন প্রবাসী গোলাম কিবরিয়া,কামরুল হাসান,শাহ আলমগীর, নবীগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি ও ইনাতগঞ্জ যুবলীগের সভাপতি আশাহীদ আলী আশা, দৈনিক নতুন কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি মান্না, দৈনিক একুশে সংবাদ প্রতিনিধি নাজমুল ইসলাম, সুলতান আহমদ ও ৩নং ছাত্রলীগ নেতা জুনেল আহমেদ প্রমূখ। এছাড়াও বিভিন্ন সংগঠনের নেতূবূন্দ,শিক্ষক,অভিবাবক ও ছাত্রছাত্রীর সমাগম ঘটে।

সুত্র, একুশে বই মেলা সম্পূর্ণ করতে গত প্রায় এক মাস ধরে ব্যাপক প্রস্তুতি গ্রহন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল আলম । লন্ডন প্রবাসী গোলাম কিবরিয়া,কামরুল হাসান,শাহ আলমগীরসহ অন্যান্যদের সার্বিক সহযোগিতায় গত (২১ফেব্রুয়ারি) শুক্রবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ফিতা কেটে ৩দিন ব্যাপী মেলার উদ্বোধন করেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরীর। বক্তব্য রাখেন ইনাতগঞ্জ আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালিক,সাধারন সম্পাদক মুজিবুর রহমান,সাংগঠনিক সম্পাদক রাকিল হোসেন,নবীগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি ও ইনাতগঞ্জ যুবলীগের সভাপতি আশাহীদ আলী আশা,লন্ডন প্রবাসী গোলাম কিবরিয়া,শাহ আলমগীর,কামরুল হাসান প্রমূখ। এছাড়াও বিভিন্ন সংগঠনের নেতূবূন্দ,শিক্ষক,অভিবাবক ও ছাত্রছাত্রী বৃন্দ।

একুশে বই মেলার সমাপনী দিনে মেলা পরিদর্শন করতে আসেন উপজেলা ভাইস চেয়ারম্যান জনাবা নাজমা বেগম তিনি বলেন আনাদের ভাইয়ের রক্তের বিনিময়ে অর্জিত মায়ের ভাষা। বাংলা ভাষা। তাই আমাদেরকে বেশী বেশী করে বাংলা ভাষার চর্চা করতে হবে গল্প উপন্যাস, ইতিহাসের বই পড়তে হবে। এ বাংলা ভাষা রক্ষা করতে বুকের তাজা রক্ত দিতে হয়েছে আমাদের কিন্তূ ডিজিটাল বাংলাদেশ ফেইসবুকে যখন ভুল বাংলা ব্যবহার দেখি তখন খুব কষ্ট হয় বলে তিনি দুঃখ প্রকাশ করেছেন। কবি মোস্তফা বলেন, বই মানুষের পরম বন্ধু, বই মানুষের জ্ঞানকে বিকশিত করে,বই জীবিত ও মৃত মানুষের মধ্যে একটি সম্পর্ক সৃষ্টি করে। অজানা বিশ্বকে জানতে হলে প্রত্যাক মানুষকে বইয়ে সংস্পর্শে থাকতে হবে বলে তিনি মনে করেন।
মহান একুশে বই মেলায় মোট ১৫ টি ষ্টল বসেছিল। সমাপনী দিনে মেলায় শিক্ষার্থীসহ দর্শনার্থীদের ভিড় ছিলো চোখে পড়ার মতো।

প্রধান শিক্ষক বদরুল আলম জানান,প্রথমবারের মতো একুশে বই মেলায় আমরা ব্যাপকভাবে সাড়া পেয়েছি। প্রতি বছর বিদ্যালয়ের পক্ষ থেকে বই মেলার আয়োজন করা হবে বলে জানিয়েছে তিনি। এ ব্যাপারে তিনি এলাকাবাসীর সার্বিক সজযোগিতা কামনা করেন। মেলাকে কেন্দ্র করে জ্ঞানী গুণীজন, শিক্ষক,ছাত্রছাত্রী ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ করা গেছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa