ঢাকা
১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

বিশ্ববাসীর কাছে তুলে ধরবো, বাংলাদেশের অর্থনীতি আর দরিদ্র নয়’

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২০   ৩৩৯ বার পঠিত
বিশ্ববাসীর কাছে তুলে ধরবো, বাংলাদেশের অর্থনীতি আর দরিদ্র নয়’

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশের উন্নয়ন ব্র্যান্ডিং করতে কাজ করছি আমরা। মুজিববর্ষে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সরকারের অর্জন বিশ্ববাসীর কাছে তুলে ধরে বলবো, বাংলাদেশের অর্থনীতি আর দরিদ্র নয়।

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল বাংলাদেশ মেলা-২০২০ এর ‘উদ্ভাবক ও উদ্যাক্তো: ভবিষ্যৎ বাংলাদেশের চালিকাশক্তি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি  একথা বলেন। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো লিডার পেয়ে সত্যিই আমরা ভাগ্যবান। তিনি যেকোনো বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেন।

ড. এ কে আব্দুল মোমেন বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর ইকোনমিক ডিপ্লোম্যাসি ও পাবলিক ডিপ্লোম্যাসিতে এক্সপোর্ট, বিনিয়োগ, জনশক্তি তৈরিতে জোর দিয়েছি। স্কিল ডেভেলপমেন্ট করতে পারলে বদলে যাবে অর্থনীতি। আমরা দূতাবাস অ্যাপস তৈরি করেছি। সেই অ্যাপসের মাধ্যমে ৩৪ ধরনের সেবা পাবে প্রবাসীরা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের পলিসি অ্যাডভাইজর আনীর চৌধুরীর সঞ্চালনায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সেবাডটএক্সওয়াইজেডের প্রধান নির্বাহী আদনান ইমতিয়াজ হালিম। আলোচক হিসেবে বক্তব্য রাখেন সহজডটকমের ব্যবস্থাপনা পরিচালক মালিহা এম কাদির, পাঠাও এর প্রধান নির্বাহী হুসাইন এম ইলিয়াস, নগদের ব্যবস্থাপনা পরিচালক শাফায়েত আলম, এসবিকে টেক ভেঞ্চারস অ্যান্ড এসবিকে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সোনিয়া বশির কবির।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa