ঢাকা
২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

বিশ্বনাথে ভাই ভাই পোল্ট্রি প্রডাক্টসের ৯ম বর্ষপূর্তিতে একমির সেমিনার

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২৫ জানুয়ারি ২০২০   ৩৬৮ বার পঠিত
বিশ্বনাথে ভাই ভাই পোল্ট্রি প্রডাক্টসের ৯ম বর্ষপূর্তিতে একমির সেমিনার

সিলেটের বিশ্বনাথে উপজেলার নকিখালী বাজারস্থ ‘ভাই ভাই পোল্ট্রি প্রডাক্টসের’ ৯ম বর্ষপূর্তিতে সেমিনার করেছে দি একমি ল্যাবরেটরি লিমিটেড। শনিবার বিকেলে ভাই ভাই পোল্ট্রি প্রডাক্টসের কার্যালয়ে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দি একমি ল্যাবরেটরি লিমিটেডের আরএসএম হারুন অর-রশীদ।
ভাই ভাই পোল্ট্রি প্রডাক্টসের সত্ত্বাধিকারী ও উপজেলার রামপাশা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার শামীম আহমদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দি একমি ল্যাবরেটরি লিমিটেডের এএম সাইফুর ইসলাম, এমপিও জাহেদুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন খামারী মাওলানা ছাদিকুর রহমান।
বক্তারা বলেন, পোল্ট্রি ব্যবসায় যুব সমাজের একটি বড় অংশকে দিয়েছে বেকারত্ব থেকে মুক্তি। আর সঠিকভাবে পোল্ট্রি ব্যবসা পরিচালনা করলে জীবনে কাউকে পেছন ফিরে তাকাতে হবে না। তবে পোল্ট্রি ব্যবসাকে ধ্বংস করার জন্য একটি চক্র নানান ধরনের গুজব ছড়াতে ব্যস্থ আছেন। তাই এসব গুজবে কান না দিয়ে নিজের ব্যবসা সততা ও দক্ষতার সাথে পরিচালনা করাই হবে আমাদের প্রধান কাজ।
এসময় সেমিনারে বিভিন্ন খামারের খামারীদের মধ্যে উপস্থিত ছিলেন আজিজুল ইসলাম, নূর ইসলাম, খলিল আহমদ, জুয়েল খান, ফয়ছল আহমদ, সুয়েব আহমদ, মুবিন আহমদ, শাহাবুর রহমান সাজু, লিটন মিয়া, মুহিবুর রহমান, হাবিবুর রহমান, আছকির আলী, মোঃ সেলিম, নাহিদ আহমদ, জাকির আলী, আনোয়ার হোসেন, হায়দার আলী প্রমুখ।
Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa