ঢাকা
১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

বরিশালে সেতু ভেঙে ট্রাক খালে

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২০   ২৮৮ বার পঠিত
বরিশালে সেতু ভেঙে ট্রাক খালে

বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন পরিষদের সামনের খালের ওপর থাকা সেতুটি ভেঙে পড়েছে। সেতুর সঙ্গে পানিতে পড়ে গেছে একটি পাথরবোঝাই ট্রাক। এতে বরিশাল জেলা শহরের সঙ্গে বানাড়ীপাড়া উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোররাতের দিকে এ দুর্ঘটনা ঘটে।বরিশাল সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্র জানায়, ১৫ বছর আগে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন পরিষদের সামনের খালের ওপর নির্মিত ৬০ মিটার দৈর্ঘ্যের বেইলি সেতুটি নির্মিত হয়। পুরনো এ সেতুর ওপর দিয়ে অতিরিক্ত মালামাল বোঝাই যানবাহন চলাচল করতে থাকে। এ অবস্থায় আজ মঙ্গলবার ভোররাতের দিকে অতিরিক্ত পাথরবোঝাই একটি ট্রাক বরিশাল থেকে বানাড়ীপাড়ার উদ্দেশে পার হওয়ার সময় সেতুটি ভেঙে খালের পানিতে পড়ে যায়।বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল বলেন, বরিশাল জেলা ও বাবুগঞ্জ উপজেলার সঙ্গে বানাড়ীপাড়া ও স্বরুপকাঠী উপজেলার সঙ্গে যোগাযোগে সরাসরি বাস, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন ওই সেতু দিয়ে চলাচল করে। ফলে সেতুটি ভেঙে পড়ায় জেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছে এসব এলাকার লক্ষাধিক মানুষ।বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত হাওলাদার বলেন, ভেঙে পড়া সেতুটি সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।বরিশাল সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী তাপশ কুমার পাল বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত সেতুটি মেরামত করে যান চলাচলের ব্যবস্থা করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa