ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

পটিয়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ০৬ জানুয়ারি ২০২০   ৩৬৯ বার পঠিত
পটিয়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

চট্টগ্রামের পটিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল উল্টে মোঃ বাবুল (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। সে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিণখাঁইন গ্রামের নুরুল আলমের ছেলে। ৫ জানুয়ারি রবিবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহা সড়কের পটিয়া উপজেলার ভেল্লাপাড়া ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, মোঃ বাবুল মোটরসাইকেল নিয়ে চট্টগ্রাম শহর থেকে নিজ বাড়ি পটিয়া উপজেলার কুসুমপুরা এলাকায় ফিরছিল। দুপুরে ভেল্লাপাড়া ব্রীজ এলাকায় পৌছলে এক পথচারীকে বাচাঁতে গিয়ে মোটরসাইকেল উল্টে বাবুল গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে। ইউপি মেম্বার নুরুল আলম ও কৃষক পার্টি কেন্দ্রীয় নেতা মোহাম্মদ হোসাইন এ ঘটনা সত্যতা নিশ্চিত করেন। এ দুর্ঘটনায় বাবলুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa