ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি পেলো বিএনপি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২০   ২৮২ বার পঠিত
নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি পেলো বিএনপি

ঢাকার নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে সমাবেশের অনুমতি দেওয়া হয় বলে জানান দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবাসের দুই বছর পার হওয়া নিয়ে সমাবেশ করার অনুমতি চেয়েছিল বিএনপি। বৃহস্পতিবার সকালে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নেতৃত্বে একটি প্রতিনিধিদল ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলামের সঙ্গে দেখা করে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের জন্য মৌখিক অনুমতি দিয়েছে ডিএমপি। মৌখিকভাবে অনুমতির ক্ষেত্রে কোনো শর্ত বলা হয়নি। তবে লিখিত অনুমতির ক্ষেত্রে শর্ত থাকতে পারে।

তবে এই নিয়ে ডিএমপির পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বিকেল নাগাদ অনুমতি দিতে পারে পুলিশ।

প্রসঙ্গত, খালেদা জিয়ার কারাবাসের দুই বছর পূর্তিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে আজ শুক্রবার সারা দেশে খালেদা জিয়ার রোগ ও কারামুক্তি চেয়ে মসজিদে মসজিদে দোয়া এবং শনিবার রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ। পাশাপাশি সারাদেশের জেলা সদরে জনসভার আয়োজন করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa