ঢাকা
০৮ জুন ২০২৬
সর্বশেষ
Advertise with us

দেহব্যবসার ফাঁদে দুই ভারতীয় ক্রিকেটার!

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২০   ৩০৫ বার পঠিত
দেহব্যবসার ফাঁদে দুই ভারতীয় ক্রিকেটার!

ভারতের দুই তারকা ক্রিকেটারকে অভিজাত শ্রেণির দেহব্যবসা চক্রে জড়ানোর চেষ্টা করেছিলেন এক বলিউড অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যমে এই তথ্য প্রকাশিত হওয়ার পর তোলপাড় শুরু হয়েছে। কিছুদিন আগেই সেই অভিনেত্রী দুবাইতে তিনজন জুয়াড়ির সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানেই জুয়াড়িরা সেই অভিনেত্রীকে দায়িত্ব দিয়েছেন, ভারতীয় ক্রিকেটারদের ফাঁদে ফেলার। আসল লক্ষ্য অবশ্যই স্পট ফিক্সিং ও ম্যাচ ফিক্সিং ঘটানো।

 

 

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বলিউডে সুবিধা করতে না পারা ওই অভিনেত্রী জুয়াড়িদের প্রস্তাবে রাজি হয়ে যান। এরপর থেকে তিনি ‘টার্গেট’ হওয়া দুই ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ শুরু করেন। যদিও দুই ক্রিকেটারই অভিনেত্রীর প্রলোভনে সাড়া দেননি। প্রকাশিত প্রতিবেদনে আরও জানানো হয়েছে, তিন জুয়াড়ির সবাই ভারতীয়। একজন থাকেন ভারতের মধ্যপ্রদেশের জব্বলপুরে। অন্য দুই জন গুজরাটের বাসিন্দা।

 

 

 

গোয়েন্দাদের অনুসন্ধানে এই তথ্য উঠে এলেও সেই দুই ক্রিকেটার কিংবা অভিনেত্রীর নাম এখনও প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে, সেই অভিনেত্রী বলিউডে নাকি ১ ডজনের বেশি সিনেমায় অভিনয় করেছেন। কিন্তু সুবিধা করতে পারেননি। তিন জুয়াড়িই বিগত বেশ কয়েকমাস ধরে দুবাইয়ে অবস্থান করছেন। কারণ সেখানে তারা ভারতীয় পুলিশের হাত থেকে মুক্ত। দুবাই থেকেই রমরমিয়ে ফিক্সিংয়ের মতো অপরাধ চালিয়ে যাচ্ছেন তারা।শুধু এই তিনজন নয়, আরও অনেক জুয়াড়ি আছে যারা দুবাই বসে অপকর্ম করে যাচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us