ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

দাম্পত্যের ৫০ বছরে আবুল হায়াত

বিনোদন ডেস্ক
মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২০   ৩৬৪ বার পঠিত
দাম্পত্যের ৫০ বছরে আবুল হায়াত

কিংবদন্তি অভিনেতা আবুল হায়াত। ১৯৭০ সালের ৪ ফেব্রুয়ারি মেজ বোনের ননদ মাহফুজা খাতুন শিরিনকে বিয়ে করেন। দেখতে দেখতে সেই দাম্পত্য জীবনের আজ তাদের ৫০তম বিয়ে বার্ষিকী পূর্ণ হলো।

 

সুখে দুঃখে একজন মানুষের সঙ্গে ৫০টি বছর পার করে দেয়াটা আজকালকার হুটহাট সংসার ভাঙার এই সমাজে দারুণ এক দৃষ্টান্ত, উৎসবের উপলক্ষ।আবুল হায়াত ও শিরিন দম্পতির দুই সন্তান বিপাশা ও নাতাশা রাতেই তাদের বাবা-মাকে শুভেচ্ছা জানিয়েছেন।শোবিজে এখন ভাঙনের খবরই বেশি শোনা যায়। সেখানেই অনেক শিল্পীর দাম্পত্য জীবনও আশার আলো হয়ে জ্বলছে। আবুল হায়াত তাদেরই একজন প্রতিনিধি।

 

বুয়েটে পড়াশোনা শেষে দেশ স্বাধীনের আগে নাটকের দলের সঙ্গে যুক্ত হন তিনি। আর দেশ স্বাধীনের পর অভিনয় শুরু করেন চলচ্চিত্রে। সেই থেকে এখনো চলছে। সুযোগ পেলেই তিনি অভিনয় করেন।জীবনের গুরুত্বপূর্ণ এই দিনটিতে তিনি তার ও স্ত্রী-সন্তানদের জন্য দোয়া চেয়েছেন সবার কাছে।প্রসঙ্গত, আবুল হায়াত বহুবছর ধরেই টিভি নাটক ও সিনেমায় কাজ করে চলেছেন। মঞ্চ নাটক ও টিভিসিতেও দেখা গেছে তাকে নিয়মিত।

 

জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ রচিত প্রচুর নাটকে তিনি অংশ নিয়ে জনপ্রিয়তা পেয়েছেন। ‘মিসির আলি’ তার একটি স্মরণীয় চরিত্র।অভিনয়ের পাশাপাশি তিনি লেখালেখিও করেন। ১৯৯১ সালের বই মেলায় তার প্রথম উপন্যাসটি প্রকাশিত হয়। উপন্যাসটির নাম ছিল আপ্লুত মরু। এরই ধারাবাহিকতায় একে একে বের হয় ‘নির্ঝর সন্নিকট’, ‘এসো নীপো বনে (তিন খণ্ড ‘, ‘অচেনা তারা’, ‘জীবন খাতার ফুট নোট (দুই খণ্ড)’, ‘জিম্মি’। চলতি বইমেলাতেও প্রকাশ হয়েছে তার বই।এবার মেলায় তিনটি বই নিয়ে হাজির আবুল হায়াত। এর মধ্যে থাকছে দুটি গল্পের ও একটি নাটকের বই। গল্পের বইটির নাম ‘টাইম ব্যাংক’ ও ‘আষাঢ়ে’। নাটকের বইটির নাম ‘প্রিয়-অপ্রিয়’।
আবুল হায়াত অভিনেত্রী বিপাশা হায়াত ও নাতাশা হায়াতের পিতা। তৌকীর আহমেদ ও শাহেদ শরীফ খান তার দুই জামাতা।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa