ঢাকা
২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

চীনা নাগরিক গাউজিয়ান হুইকে হত্যা করে মাটিচাপা দেওয়ার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার

বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯   ৩৩৪ বার পঠিত
চীনা নাগরিক গাউজিয়ান হুইকে হত্যা করে মাটিচাপা দেওয়ার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার

 

মিডিয়া ডেস্ক

চীনা নাগরিক গাউজিয়ান হুইকে হত্যা করে মাটিচাপা দেওয়ার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন আব্দুর রউফ (২৬) ও এনামুল হক (২৭)।

এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম। তিনি বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।’

গ্রেপ্তার ব্যক্তিদের বিস্তারিত পরিচয় জানাননি তিনি। এছাড়া কখন ও কোথা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে তাও জানাননি। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে তাদের ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডের সময় চুরি হয়ে যাওয়া টাকা, মোবাইল এবং হত্যায় ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa