ঢাকা
১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

খালেদা জিয়াকে বিদেশে নেয়ার মতো শারীরিক অবস্থা নেই

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
শনিবার, ২৯ নভেম্বর ২০২৫   ১১০ বার পঠিত
খালেদা জিয়াকে বিদেশে নেয়ার মতো শারীরিক অবস্থা নেই

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এখনো ‘সংকটাপন্ন’ অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া বেশ কিছুদিন ধরে এভারকেয়ার হাসপাতালে আছেন। তার শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন। দেশের বিশিষ্ট চিকিৎসকদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স এবং যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকরাও তার চিকিৎসায় পরামর্শ দিচ্ছেন।

গত ২৩ নভেম্বর রাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হলে বুকে সংক্রমণ ধরা পড়ায় তাকে ভর্তি করা হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বর্তমানে তার চিকিৎসা চলছে।

বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা নেই জানিয়ে বিএনপি মহাসচিব জানান, শুক্রবার রাতে মেডিকেল বোর্ড দীর্ঘ বৈঠকে খালেদা জিয়ার সর্বশেষ চিকিৎসা পরিকল্পনা পর্যালোচনা করেছে। বোর্ডের পরামর্শে বিদেশে নেওয়ার প্রয়োজনীয়তা থাকলেও বর্তমান অবস্থায় তা সম্ভব নয়।

তিনি বলেন, চিকিৎসকদের মতে, প্রয়োজন হলে বিদেশে নেওয়া লাগতে পারে। কিন্তু তার শারীরিক অবস্থা এখন সেই উপযোগী নয়। আল্লাহর রহমতে যদি তিনি স্থিতিশীল হন, তখন বিদেশে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত বিবেচনা করা হবে।

ভিসা ও এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে জানিয়ে মির্জা ফখরুল জানান, সম্ভাব্য বিদেশ যাত্রার প্রস্তুতি হিসেবে প্রয়োজনীয় ভিসা, বিদেশি চিকিৎসাকেন্দ্রের সঙ্গে যোগাযোগ এবং এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়ে আলোচনা এগিয়ে রাখা হয়েছে। তিনি বলেন, যদি দেখা যায় তিনি ফ্লাই করার মতো অবস্থায় আছেন, তাহলে দ্রুত সিদ্ধান্ত নিয়ে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

হাসপাতালে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, অনেক মানুষ হাসপাতালে ভিড় করছেন। এতে হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক ও অন্যান্য রোগীদের চিকিৎসা বিঘ্নিত হচ্ছে। সবাইকে অনুরোধ করছি কেউ হাসপাতালে ভিড় করবেন না। আমরা নিয়মিত হেলথ বুলেটিনের মাধ্যমে তথ্য জানিয়ে দেব।

সংবাদ সম্মেলনে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, প্রজন্মের সাধারণ সম্পাদক একে এম কামরুজ্জামান নান্নুসহ বিজয়ের মাস উপলক্ষে ঘোষিত মশাল রোড শো কর্মসূচির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa