ঢাকা
২৪ জুন ২০২৬
শিরোনাম

কুর্মিটোলা হাসপাতালের নতুন নাম ঘোষণা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ২০ মে ২০২৬   ৯৩১ বার পঠিত
কুর্মিটোলা হাসপাতালের নতুন নাম ঘোষণা

কুর্মিটোলা জেনারেল হাসপাতালকে ‘কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতাল’ নামে নামকরণ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৯ মে) মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনটি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

Facebook Comments Box