ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

কনের শাড়ি পছন্দ না হওয়ায় বিয়ে থেকে পালালেন বর

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২০   ৩৫৩ বার পঠিত
কনের শাড়ি পছন্দ না হওয়ায় বিয়ে থেকে পালালেন বর

বিয়ের দিন কনে যে শাড়ি পরতেন তা পছন্দ হয়নি বরের বাবা-মায়ের। তাই তারা তাদের ছেলেকে বিয়ে না করার নির্দেশ দেন। বাবা-মায়ের নির্দেশের পর বিয়ের আনুষ্ঠাানিকতার একদিন আগে বাড়ি ছেড়ে পালিয়ে যান ভারতের কর্ণাটক রাজ্যের তরুণ রঘুকুমার। এ নিয়ে তুলকালাম কাণ্ড শুরু হয় কনের বাড়িতে।

ভারতীয় টেলিভিশন এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, কর্ণাটক রাজ্যের হাসান নামক শহরের পাশের একটি গ্রামে গত বুধবার এই ঘটনা ঘটে। বাবা-মায়ের নির্দেশ পাওয়ার পর বর বি এন রঘুকুমার বিয়ের আগেই উধাও হয়ে যান। পরে খোঁজ করে জানা যায়, বাবা-মা কনের শাড়ি পছন্দ না করাতেই এমন কাণ্ড করেছেন তিনি।

কর্ণাটকের হাসান নামক ওই জেলা শহরের পুলিশ সুপার (এসপি) শ্রীনিবাস গোওডা বার্তা সংস্থা আইএএনএস-কে বলেন, ‘বর রঘুকুমারের নামে আমরা একটা প্রতারণা মামলা করেছি। তিনি বিয়ের আগেই পালিয়ে গেছেন।‘ শুধু বর নয়, বরের বাবা-মায়ের নামেও একটি মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বর রঘুকুমারের সঙ্গে কনে সঙ্গীতার প্রেমের সম্পর্ক শুরু হয় এক বছর আগে। তারপর সম্প্রতি তারা দুজনেই তাদের পরিবারকে বিয়ের কথা জানান। উভয় পরিবার তাদের বিয়েতে রাজি হলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা ছিল গত বৃহস্পতিবার। কিন্তু কেবল একটা শাড়ির কারণে তাদের প্রেমের পরিণয় আর হলো না।

স্থানীয় সংবাদ অনুযায়ী, বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল। কেনাকাটা চলছিল। কিন্তু বর রঘুকুমারের বাবা-মা কনে সঙ্গীতাকে তার পরনের শাড়িটি পাল্টাতে বলেন। কিন্তু কনে তা করায় বরের বাবা-মা বিয়ে বাতিল করে তাদের ছেলেকে পালিয়ে যাওয়ার নির্দেশ দেন। তাদের অভিযোগ, কনের শাড়িটি ছিল কম দামী।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa