ঢাকা
২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩

জাহাঙ্গীর আলম , বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ১০ আগস্ট ২০২৬   ৯২ বার পঠিত
কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে গভীর নলকূপ স্থাপনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আরিফ (৩০) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।

রোববার (৯ আগস্ট) দুপুরে কুতুপালং টিভি টাওয়ার ক্যাম্প-৬-এর সিআইসি (ক্যাম্প ইনচার্জ) কার্যালয় চত্বরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​এ ঘটনায় স্থানীয় এক বাসিন্দাসহ অন্তত তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে আবুল কালাম (২৩) নামে এক স্থানীয় যুবকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

​নিহত মো. আরিফ ১৮ নম্বর ক্যাম্পের এইচ/৫৬ ব্লকের বাসিন্দা সৈয়দ উল্লাহর ছেলে। আহত অন্য দুই রোহিঙ্গা হলেন—ক্যাম্প-৮-এর বি/১৮ ব্লকের বাসিন্দা মোহাম্মদ রশিদ (২২) এবং ক্যাম্প-১-এর এ/৫ ব্লকের বাসিন্দা মো. জুনাইদ (২২)।

​দুর্ঘটনার বিবরণ
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার দুপুরে ক্যাম্প-৬-এর সিআইসি কার্যালয় প্রাঙ্গণে গভীর নলকূপ বসানোর কাজ করছিলেন শ্রমিকেরা।

কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত একটি দীর্ঘ লোহার পাইপ নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী হাইভোল্টেজ বৈদ্যুতিক তারের ওপর গিয়ে পড়ে।

মুহূর্তেই পাইপটি বিদ্যুতায়িত হয়ে কাজরত চারজন গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন।

​ঘটনাস্থল থেকে আহতদের দ্রুত উদ্ধার করা হলেও মো. আরিফকে বাঁচানো সম্ভব হয়নি; ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

​চিকিৎসা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি
দুর্ঘটনায় গুরুতর আহত স্থানীয় বাসিন্দা আবুল কালামকে উদ্ধার করে প্রথমে ক্যাম্প-৬-এর ফিটকালা বাজার সংলগ্ন একটি এনজিও পরিচালিত হাসপাতালে নেওয়া হয়।

তবে সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাঁকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।

আহত অপর দুই রোহিঙ্গাকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমীন জানান, নলকূপ স্থাপনের সময় অসাবধানতাবশত এ দুর্ঘটনাটি ঘটে।

এতে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি তদারকি করছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa