ঢাকা
১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ঐক্যফ্রন্টের নেতাদের আলেমদের সঙ্গে তুলনা করলেন তথ্যমন্ত্রী

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২০   ৩১১ বার পঠিত
ঐক্যফ্রন্টের নেতাদের আলেমদের সঙ্গে তুলনা করলেন তথ্যমন্ত্রী

ঐক্যফ্রন্টের নেতাদের উদ্দেশ করে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ঢাকা সিটি নির্বাচন নিয়ে গতবাঁধা কথাগুলো বলা বাদ দিয়ে বাস্তবতাকে মেনে নিন। শুধু মির্জা ফখরুল ইসলাম আলমগীর নন, ঐক্যফ্রন্টের কিছু নেতাও বিশেষ করে ড. কামাল হোসেনও নির্বাচন নিয়ে নানা কথা বলেছেন। বাংলাদেশে কোনও বিষয় নিয়ে মাওলানারা যেভাবে ফতোয়া দেন, আমি লক্ষ্য করেছি ঐক্যফ্রন্টের নেতারা সেভাবে ফতোয়া দেওয়া শুরু করেছেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

 

 

বিএনপি’র সমাবেশ প্রসঙ্গে তিনি বলেন, সমাবেশ করতে গিয়ে অতীতে তারা হাঙ্গামা করেছে, মানুষের ওপর আক্রমণ করেছে। সবকিছু বিচার বিশ্লেষণ করে আইনশৃঙ্খলা বাহিনী অনুমতি দেবে কি দেবে না সেটা তারা দেখবেন। আইনশৃঙ্খলা বাহিনী দেখবে তাদের উদ্দেশ কী। ইভিএম প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ইভিএম মেশিনে যে ভোট হয়েছে এর মতো স্বচ্ছ ভোট বাংলাদেশের ইতিহাসে আর হয়নি। ইভিএম মেশিন প্রত্যেক দলের জন্য পোলিং এজেন্ট হিসেবে কাজ করে। কারো ফিঙ্গারপ্রিন্ট না মিললে ভোট দেওয়ার সুযোগ নাই।

 

 

 

 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৯ শতাংশ ভোট পড়েছ আর উত্তর সিটি করপোরেশনের ২৫ শতাংশ ভোট পড়েছে। এতে আমাদের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করেছে। এজন্য লজ্জা ঢাকতে যে কথা বলতে হয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সেই কথাই বলছেন। খালেদা জিয়ার মুক্তি নিয়ে তথ্যমন্ত্রী বলেন, সরকার খালেদা জিয়াকে মুক্তি দিতে পারবে না। কারণ তিনি দুর্নীতির অভিযোগে সাজাপ্রাপ্ত হয়ে সাজা ভোগ করছেন। তাকে মুক্ত করার একমাত্র পথ হচ্ছে আইনি পথ। তাকে যদি আদালত জামিন দেয় তবে তিনি মুক্তি পেতে পারেন। সুতরাং তাকে মুক্তি দেওয়ার এখতিয়ার সরকারের নেই।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa