ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের আজাদ বাজার এলাকার একটি পুকুর থেকে হেলাল (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বাড়ি দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে।

আজ বৃহস্পতিবার সকালে বোরহানউদ্দিন থানার পুলিশ তার লাশ উদ্ধার করেছে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাজহারুল জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।