বিজয়ের মাস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। আগামী ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের মাধ্যমে মাসব্যাপী এই কর্মসূচি শুরু করবে দলটির। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৭ নভেম্বর) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভায় শেষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানান দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, ইতিমধ্যে বিজয়ের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছি। ১ ডিসেম্বর মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। দুপুর ২টায় সমাবেশ শুরু হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

যৌথসভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েস্বর চন্দ্র রায়, সালাহউদ্দিন আহমদ, আমানউল্লাহ আমান। এ ছাড়া বিএনপির নির্বাহী কমিটির সদস্য, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের নেতৃবৃন্দ, ঢাকা জেলার দলীয় সংসদ সদস্যরা।