শরীয়তপুরে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ আওয়ামী লীগ এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হওয়া অভিযোগ উঠেছে।

তবে নিহত ব্যক্তির নাম ইব্রাহিম সিপাহি এবং তিনি নিষিদ্ধ যুবলীগের কর্মী বলে দাবি করছেন নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

রোববার (২৯ নভেম্বর) সকাল ৭টার দিকে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অবরোধ চলাকালীন এ ঘটনা ঘটে।

নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জানিয়েছেন, নিহত ইব্রাহিম সিপাহি শরীয়তপুর সদর উপজেলার রুদ্রপুর ইউনিয়নের হাফিজউদ্দিন সিপাহির ছেলে। তিনি যুবলীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে।

তবে জানতে চাইলে পুলিশ বলছে, এ বিষয়ে এখন পর্যন্ত তাদের কাছে তথ্য নেই।