এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু হতে পারে আগামী ৩ নভেম্বর। এক সপ্তাহ ফরম পূরণের পর আগামী ২ ডিসেম্বর পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

পরিকল্পনা অনুযায়ী, ৩ থেকে ৯ নভেম্বর পর্যন্ত সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ চলতে পারে। অন্যদিকে, ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত প্রকাশিত ফল পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ২৭ নভেম্বর।

এর আগে ফল প্রকাশের সময় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে পারবেন। আগামী এক মাসের মধ্যে এ পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে।