মৌলভীবাজার শহরে সড়কের পাশে অবৈধ স্থাপনা অপসারণ, যানজট নিরসন এবং যত্রতত্র গাড়ি পার্কিং রোধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।
রোববার (১৮ অক্টোবর ) জেলা প্রশাসকের কার্যালয়, মৌলভীবাজারের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুজা আহমেদ-এর নেতৃত্বে পৌরসভা এলাকা থেকে চাঁদনীঘাটস্থ মনু ব্রিজ পর্যন্ত সড়কের পাশে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সড়কের পাশে অবৈধ স্থাপনা, যান চলাচলে প্রতিবন্ধকতা এবং যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণে সৃষ্ট জনদুর্ভোগ নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। এ সময় স্থানীয় সরকার (পৌরসভা) আইনে একটি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
শহরের সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা, যানজট কমানো এবং জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করাই এ অভিযানের মূল লক্ষ্য। পাশাপাশি সড়কের জায়গা যথাযথভাবে ব্যবহার এবং জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়—এমন কার্যক্রম থেকে বিরত থাকার বিষয়ে সংশ্লিষ্টদের সচেতন করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
শহরের সার্বিক শৃঙ্খলা বজায় রাখা, সড়কের কার্যকর ব্যবহার নিশ্চিত করা এবং নাগরিকদের ভোগান্তি কমাতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

মন্তব্য করুন