সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।

১৭ অক্টোবর সন্ধ্যায় উপজেলার গান্ধাইল, পৌরসভা ও সোনামুখির বিভিন্ন পুজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দর্শনার্থীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে দায়িত্বরত পুলিশ সদস্য এবং আনসার সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এছাড়াও অপরাধ নিয়ন্ত্রণ ও গরু চুরিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে কাজিপুর থানা এলাকায় স্থাপিত বাঁশকল ডিউটি কার্যক্রম পরিদর্শন করেন পুলিশ সুপার মহোদয়। এ সময় তিনি দায়িত্বরত পুলিশ সদস্যদের সতর্কতা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত কাজিপুর থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক সহ পুলিশ কর্মকর্তাগন।