গ্রিসের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সান্তোরিনিতে নীল গাউনে ভিন্ন রূপে ধরা দিয়েছেন মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর প্রকাশিত ছবিগুলো নজর কেড়েছে ভক্তদের।
রোববার দুপুরে নিজের ফেসবুক পেজে সান্তোরিনি থেকে কয়েকটি ছবি শেয়ার করেন সারিকা। ছবিতে তাঁকে নীল রঙের লম্বা গাউনে কখনো দাঁড়িয়ে, আবার কখনো বসে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায়।
ছবির পেছনে রয়েছে সান্তোরিনির বিখ্যাত সাদা বাড়ি, নীল গম্বুজ আর এজিয়ান সাগরের মনোরম দৃশ্য। নীল পোশাকের সঙ্গে শহরটির নীল-সাদা পরিবেশ ছবিগুলোতে ভিন্ন মাত্রা যোগ করেছে।
ছবির ক্যাপশনে সারিকা লিখেছেন, ‘এজিয়ান সাগরের স্বপ্ন যেন সত্যি। যেখানে আভিজাত্যের সঙ্গে মিশেছে এজিয়ানের নীল আর সাদা।’
ছোট পর্দা ও মডেলিংয়ে দীর্ঘদিন ধরে পরিচিত মুখ সারিকা সাবরিন। বিজ্ঞাপনের মডেল হিসেবে পরিচিতি পাওয়ার পর নাটকেও অভিনয় করেছেন তিনি।
কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ব্যক্তিগত মুহূর্ত ও বিভিন্ন সাজের ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই অভিনেত্রী। তবে নীল গাউনে তাঁর এবারের উপস্থিতি ভক্তদের কাছে বিশেষভাবে নজর কেড়েছে। ছবিগুলো দেখে অনেকেই তাঁকে নতুন রূপে আবিষ্কার করছেন।

মন্তব্য করুন