বীরগঞ্জ পৌরসভায় (২৮ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় সারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের সঙ্গে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ পৌরসভার উদ্যোগে এক বিশেষ শুভেচ্ছা ও পরিদর্শন কর্মসূচি পালিত হয়েছে।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনাজপুর জেলা সহ-সভাপতি ও বীরগঞ্জ উপজেলা শাখার সাবেক আমির জামায়াত মনোনীত বীরগঞ্জ পৌরসভার মেয়র পদ প্রার্থী বিশিষ্ট ব্যাবসায়ী ও সামাজ সেবক জননেতা মোঃ রাশেদুন নবী বাবুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বীরগঞ্জ পৌরসভার কেন্দ্রীয় পূজামণ্ডপসহ শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পূজা উদ্যাপন কমিটির বীরগঞ্জ পৌরসভার সভাপতি রতন কুমার সাহা (রেনটু) সহ অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

প্রতিনিধি দলের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ পৌরসভার আমির মুহা. মোসাদ্দেক হোসাইন, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই উদ্যোগটি এলাকার ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়েছে। উপস্থিত পূজা আয়োজকরা জামায়াত নেতৃবৃন্দের এই শুভেচ্ছা ও সৌহার্দ্য প্রকাশকে আন্তরিকভাবে স্বাগত জানান।